শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি অরন্যে বিজিবি’র অভিযান পিস্তল, ম্যাগাজিন ও গোলাবারুদ উদ্ধার হবিগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ॥ আহত ১৫ লাখাইয়ে পিকআপ-টমটম সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত ॥ আহত ৪ প্রতিশ্রুতির মধ্যেই ঝুলে আছে নবীগঞ্জ ভরপুর-বাঁশডর সড়ক সংস্কার নবীগঞ্জে ফার্মেসিতে দুঃসাহসিক চুরি ॥ নগদ টাকা ও ঔষুধ লুট দিঘলবাক গুচ্ছগ্রামে কৃষকদল ও আ.লীগ নেতাসহ ৬ জনের বিরুদ্ধে ধর্ষণ ও মারপিটের অভিযোগ চুনারুঘাটে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১ হবিগঞ্জ পৌরসভায় দুই বছরে জন্ম-মৃত্যু নিবন্ধন সেবায় ব্যাপক অগ্রগতি চুনারুঘাটে গাঁজা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড মহানবী (সা.)-এর জন্ম নবুয়তের সূচনা সৈয়দ নজরুল ইসলাম

চা উৎপাদনে আশার আলো লক্ষ্যমাত্রা ছাড়ানোর সম্ভাবনা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ অনুকূল আবহাওয়া ও নিলামে ভালো দাম পাওয়ায় দেশে চা উৎপাদনে বড় ধরনের প্রবৃদ্ধি দেখা দিয়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসে ৩ কোটি ৬ লাখ ৩১ হাজার কেজি চা উৎপাদন হয়েছে, যা গত তিন বছরের একই সময়ের মধ্যে সর্বোচ্চ। উৎপাদনের এ ধারা অব্যাহত থাকলে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি নতুন রেকর্ড গড়ার আশা করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ চা বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি-জুন সময়ে দেশে চা উৎপাদিত হয়েছিল ২ কোটি ২৪ লাখ ১৯ হাজার কেজি। চলতি বছরের একই সময়ে উৎপাদন বেড়েছে ৮২ লাখ ১২ হাজার কেজি বা ৩৬ দশমিক ৬৩ শতাংশ। ২০২৪ সালের প্রথম ছয় মাসে উৎপাদন হয়েছিল ২ কোটি ৪৩ লাখ ৫ হাজার কেজি। সে তুলনায় এবার উৎপাদন বেড়েছে ৬৩ লাখ ২৬ হাজার কেজি।
পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারিতে চলতি বছর ৫ লাখ ৭৩ হাজার কেজি চা উৎপাদন হয়। ফেব্রয়ারিতে উৎপাদন ছিল ২৪ লাখ কেজি। এরপর মার্চে উৎপাদন বেড়ে দাঁড়ায় ২৫ লাখ ৫৮ হাজার কেজিতে। এপ্রিলে ৫৯ লাখ ১৮ হাজার, মে মাসে ৯১ লাখ ৫৩ হাজার এবং জুনে ১ কোটি ২৪ লাখ ৫ হাজার কেজি চা উৎপাদিত হয়। জুনের উৎপাদনই প্রথম ছয় মাসের মোট উৎপাদনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে।
চলতি বছর দেশে ১০ কোটি ৪০ লাখ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চা বোর্ড। জুন পর্যন্ত লক্ষ্যমাত্রার প্রায় ২৯ দশমিক ৪৫ শতাংশ অর্জিত হয়েছে। উৎপাদনের বর্তমান গতি ধরে রাখতে পারলে ল্যমাত্রা পূরণে কোনো সমস্যা হবে না বলে মনে করছেন বাগান মালিক ও চা-সংশ্লিষ্টরা।
উৎপাদনের পাশাপাশি নিলাম বাজারেও চায়ের চাহিদা ও দাম বেড়েছে। চট্টগ্রাম, শ্রীমঙ্গল ও পঞ্চগড়ের নিলামে সাম্প্রতিক সময়ে চায়ের দাম গত কয়েক বছরের তুলনায় বেশি পাওয়া যাচ্ছে। ১০ আগস্ট চট্টগ্রামের ১৫তম নিলামে ২২ লাখ ৯৬ হাজার ১৪০ কেজি চা বিক্রি হয়েছে কেজিপ্রতি গড়ে ২৯৯ টাকা ৬৩ পয়সায়। ১২ আগস্ট শ্রীমঙ্গলের ১৫তম নিলামে ৫৯ হাজার ৭২৭ কেজি চা বিক্রি হয় গড়ে ২৭৭ টাকা ৯১ পয়সায়। আর ১১ আগস্ট পঞ্চগড়ের নবম নিলামে ৬ হাজার ৭৫২ কেজি চায়ের গড় দাম ছিল ২৬৬ টাকা ৩২ পয়সা।
সংশ্লিষ্টরা জানান, নিলামে ন্যূনতম মূল্যস্তর নির্ধারণের পাশাপাশি চায়ের চাহিদা বাড়ায় অধিকাংশ নিলামে ৯০ থেকে ৯৫ শতাংশ চা বিক্রি হয়ে যাচ্ছে। এতে বাগান মালিকদের উৎপাদন বাড়ানোর আগ্রহও বেড়েছে।
বাংলাদেশীয় চা সংসদের সভাপতি কামরান টি রহমান বলেন, নিলামে ভালো দাম পাওয়া গেলে বাগানগুলোতে বিনিয়োগ বাড়ানোর সুযোগ তৈরি হয়। দীর্ঘদিন উৎপাদন ব্যয়ের তুলনায় চায়ের বিক্রয়মূল্যের পার্থক্য বেশি ছিল। মূল্যস্থর নির্ধারণের ফলে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। জাগদিপুর চা বাগানে গিয়ে দেখা যায় এ বছর গত বছরের চেয়ে সবুজ চা বাগান। কচি কুঁড়ি পাতা বাগান ভরে আছে।
বাগানে কাজ করে এমন চা শ্রমিকরা জানান, এ বছর বাগানে চা পাতা ফলন ভাল হচ্ছে। রোগবালাই কম। আমরা প্রতিদিন প্রচুর চা পাতা সংগ্রহ করতে পারছি।
ন্যাশনাল টি কোম্পানির তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজার দেওয়ান বাহাউদ্দিন লিটন বলেন, চলতি মৌসুমে চা উৎপাদনের জন্য আবহাওয়া বেশ অনুকূল ছিল। গত বছরের তুলনায় এবার বাগানে উৎপাদনও বেড়েছে। সিলেট বিভাগের এনটিসির ১২টি বাগানসহ মৌলভীবাজার ও হবিগঞ্জের ২৩টি বাগানে এখন প্রচুর কচি পাতা ও কুঁড়ি রয়েছে।
এনটিসির মৌলভীবাজার ও হবিগঞ্জ জোনের ডিজিএম ও চা বিশেষজ্ঞ রফিকুল ইসলাম বলেন, চা আবহাওয়া ও প্রকৃতি নির্ভর কৃষিপণ্য। এ বছর খরা ও অতিরিক্ত গরম তুলনামূলক কম ছিল। মৃদু বৃষ্টিপাত চা গাছের জন্য সহায়ক হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে সেপ্টেম্বর পর্যন্ত বাগানগুলোতে কচি পাতা সংগ্রহ করা সম্ভব হবে।
তাঁর মতে, অনুকূল আবহাওয়া, উৎপাদন বৃদ্ধি এবং নিলামে ভালো দাম-এই তিনটি বিষয় একসঙ্গে থাকায় চলতি বছর দেশের চা খাতে ইতিবাচক পরিবর্তন এসেছে। এ ধারা অব্যাহত থাকলে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com