বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা ॥ ৪ দিন পর ভৈরব থেকে ঘাতক রণজিৎ গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ৮ এপ্রিল, ২০১৯
  • ৬৪৪ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে ঘরে প্রবেশ করে মিলু রাণী সুত্রধর (৬০) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার ৪ দিন পর গত শনিবার গভীর রাতে ভৈরবের ঘুমড়াকান্দা মহল্লা থেকে ঘাতক রনজিৎ সুত্রধরকে গ্রেফতার করেছে পুলিশ। সে ইনাতগঞ্জ ইউনিয়নের রাজনগর গ্রামের অবিনাশ সুত্রধরের পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ঘাতক রনজিৎ ভৈরবের ঘুমড়াকান্দা মহল্লায় অবস্থান করছে। শনিবার রাতেই ইনাতগঞ্জ ফাড়ির ইনচার্জ সামছুল আলমের নেতৃত্বে একদল পুলিশ ভৈরবের ঘুমড়াকান্দা মহল্লায় অবস্থান নিয়ে গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে ঘাতক রনজিৎ ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
ঘাতক রনজিৎ পুলিশকে জানায়, নিহত মিলু রাণী সুত্রধর তার সম্পর্কে ঠাকুর মা হয়। সে তার ঠাকুর মায়ের কাছে ঘটনার ১০/১২ দিন পূর্বে ২০ হাজার টাকা জমা রেখেছিল। ঘটনার দিন গত মঙ্গলবার সন্ধ্যায় রনজিৎ তার ঠাকুর মায়ের কাছ থেকে টাকা আনতে তাদের বাড়িতে যায়। সে তার ঠাকুর মায়ের কাছে টাকা খুজলে তিনি কিসের টাকা জানতে চান এবং তিনি তার টাকার কথা অস্বীকার করলে তাদের মধ্যে টাকা নিয়ে বাকবিতন্ডা হয়। তার পিসি শিল্পী সুত্রধর তাকে দা দিয়ে কুপ দেয়। সে প্রাণ রক্ষায় দা কেড়ে নিয়ে তাদের এলোপাতারি কুপাতে থাকে।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ইছবপুর গ্রামের মৃত চাঁনমণি সুত্রধরের স্ত্রী মিলু রানী সুত্রধর ও তার কন্যা শিল্পী রানী সুত্রধরের উপর তাদের বসত ঘরে প্রবেশ করে রনজিৎ হামলায় চালায়। এতে ঘটনাস্থলে মিলু রানী সুত্রধর নিহত হন। এ ঘটনায় আহত তার মেয়ে শিল্পী রাণী সুত্রধর এখনো সিলেটে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশের সাড়শী অভিযানে হত্যাকান্ডের ৪দিন পর ঘটনার সাথে জড়িত ঘাতককে গ্রেফতার করতে সক্ষম হয়। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন বলেন, আটককৃত রনজিৎ ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে কিভাবে হত্যাকান্ড করছে তার বর্ননা দিয়েছে। আমরা ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা কিংবা অন্য কোন কারন রয়েছে কিনা তা উদঘাটনে জন্য তাকে জিজ্ঞাসাবাদ করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com