শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

হবিগঞ্জে জাতীয় সংসদের হুইপ জিকে গউছ নিজস্ব দায়িত্ববোধ থেকেই নিজেদের অফিস ও আঙ্গিনা নিয়মিত পরিচ্ছন্ন রাখতে হবে

  • আপডেট টাইম রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নিজস্ব দায়িত্ববোধ থেকেই আমাদেরকে নিজের বাসাবাড়ী, অফিস-আদালত, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। গতকাল শনিবার জেলা প্রশাসন কার্যালয়ের সামনে হবিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ও হবিগঞ্জ পৌরসভার বাস্তবায়নে সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ জিকে গউছ। তিনি বলেন,‘হবিগঞ্জ পৌরসভাকে সুন্দর রাখার জন্য পৌরসভা তার কনজারভেন্সী কাজ দিয়ে দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু পৌরসভার স্বল্প লোকবল দিয়ে পুরো শহরের কাঙ্খিত পরিচ্ছন্নতা কাজ সম্ভব নয়। তাই আসুন, আমরা স্কুল কলেজের শিক্ষকবৃন্দসহ অন্যন্য পেশাজীবী মিলে চেষ্টা করি। আমরা আমাদের নিজেদের অফিস, আঙ্গিনা নিয়মিত পরিচ্ছন্ন রেখে আমাদের প্রিয় অভিভাবক রাষ্ট্রের প্রধানমন্ত্রী তারেক রহমান যেমনটি আহব্বান জানিয়েছেন তা’ পালন করি। এতে করে শুধু ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধই হবেনা বরং মানুষের যে প্রত্যাশা, জুলাই শহীদদের যে প্রত্যাশা তা’ পুরন হবে। সাথে সাথে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই সচেষ্ট হবো। আমরা যেন সবাই দায়িত্বশীল আচরণ করে একটি সুন্দর শহর, সুন্দর জেলা ও সুন্দর দেশ উপহার দিতে পারি।’ ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের আয়োজনে ও হবিগঞ্জ পৌরসভার বাস্তবায়নে সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের আয়োজন করা হয়। গতাকাল শনিবার সকালে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ জি, কে গউছ এ অভিযানের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোঃ আরেফীন। আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রাখী রানী দাস, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী এবং হবিগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধন শেষে জেলা প্রশাসন কার্যালয় ও আশপাশের আবর্জনা পরিস্কার করা হয়। সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়। সাথে সাথে মশক নিধন অভিযানও শুরু করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com