সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পবিত্র শবে কদর আজ সংসদে প্রথম বক্তব্যেই উন্নয়ন বঞ্চনার কথা বললেন হুইপ জি কে গউছ এমপি হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড়ের ওয়ার্কওয়ে নষ্ট হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে নবীগঞ্জে সিএনজি অটোরিকশা মালিক সমবায় সমিতির নগদ অর্থ বিতরণ নবীগঞ্জে ফারিয়া’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক চৌধুরী আর নেই মাধবপুরে মসজিদের নাম ফলক ভেঙে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ॥ ১৪৪ ধারা জারি লাখাইয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার শহরে আরও এক কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের উপদ্রব ॥ তালিকা পুলিশের হাতে

সংসদে প্রথম বক্তব্যেই উন্নয়ন বঞ্চনার কথা বললেন হুইপ জি কে গউছ এমপি

  • আপডেট টাইম সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদে প্রথমবারের মতো বক্তব্য রেখে নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা, দলীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা এবং সিলেট বিভাগের দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার বিভিন্ন বিষয় তুলে ধরেছেন সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ। গতকাল রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদে বক্তব্যের শুরুতেই তিনি স্পিকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, মহান সংসদে কথা বলার সুযোগ পেয়ে তিনি কৃতজ্ঞ। একই সঙ্গে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বলেন, স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি দেশকে মুক্ত করেছিলেন। এছাড়া তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মরণ করে তার রুহের মাগফিরাত কামনা করেন।
তিনি বলেন, দীর্ঘ ৪১ বছর বিএনপির রাজনীতি করতে গিয়ে খালেদা জিয়ার স্নেহ ও দিক নির্দেশনা পেয়েছেন এবং কঠিন সময়ে তিনি কর্মীদের মায়ের মতো আগলে রেখেছিলেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। জি কে গউছ বলেন, তারেক রহমান আমাকে সংসদ সদস্য পদে নির্বাচনের জন্য মনোনয়ন দিয়েছিলেন এবং সেই সুযোগে তিনি আজ জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন। বক্তব্যে তিনি তার নির্বাচনী এলাকা হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও লাখাইয়ের প্রায় সোয়া ৪ লাখ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, নানা প্রতিকূলতা, মিথ্যা প্রতিশ্রুতি ও বিভ্রান্তির মধ্যেও ভোটাররা তাকে প্রায় এক লাখ ভোটের ব্যবধানে নির্বাচিত করেছেন। নির্বাচনের মাধ্যমে তাকে মহান জাতীয় সংসদে কথা বলার সুযোগ দেওয়ায় তিনি জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে হুইপ জি কে গউছ এমপি বলেন, আমি তিনবার পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছি। বিভিন্ন সময় কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে রাজনীতি করেছি। বিভিন্ন মিথ্যা মামলায় আমাকে কারাবরণ করতে হয়েছে এবং একবার সিলেট কারাগারে বন্দী থাকাকালেও আমাকে স্থানীয় সরকার নির্বাচনে দলের মনোনয়ন দেওয়া হয়েছিল। তিনি বলেন, সেই নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি নৌকা প্রতীককে সাড়ে তিন হাজার ভোটে পরাজিত করে টানা তৃতীয়বার মেয়র নির্বাচিত হন।
এছাড়া ২০১৮ সালের জাতীয় নির্বাচনের কথাও তুলে ধরেন উল্লেখ করেন। ওই নির্বাচনে তিনি প্রায় ৭০ হাজার ভোট পেয়েছিলেন। তবে নির্বাচনের পর ভোট কারচুপির অভিযোগ এনে তাকে কারাগারে যেতে হয়েছিল। বক্তব্যে সিলেট বিভাগের যোগাযোগ ব্যবস্থার দুরবস্থার কথা তুলে ধরেন এমপি জি কে গউছ। তিনি বলেন, সিলেট বিভাগে প্রায় সোয়া কোটি মানুষ বসবাস করেন। কিন্তু ঢাক-সিলেট সড়কে যাতায়াতে দীর্ঘ সময় লাগে এবং মানুষকে অনেক দুর্ভোগ পোহাতে হয়। তিনি বলেন, সিলেট থেকে ঢাকায় সড়কপথে আসতে প্রায় ১০ ঘণ্টা সময় লাগে। তাই ঢাকা-সিলেট মহাসড়ক দ্রুত ছয় লেনের কাজ দ্রুত শেষ করার দাবি জানান তিনি। এতে সিলেট অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমবে বলে আশা প্রকাশ করেন।
এমপি জি কে গউছ যোগাযোগের সমস্যার কথাও তুলে ধরেন। তিনি বলেন, সড়কপথের পাশাপাশি ট্রেন যাত্রাও অনেক কষ্টকর। তাই ট্রেন যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও সরকারের দৃষ্টি দেওয়ার আহ্বান জানান তিনি। বক্তব্যে হবিগঞ্জে ঘোষিত মেডিকেল কলেজ প্রকল্পের অগ্রগতি না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন এমপি গউছ। তিনি বলেন, ২০২০ সালে হবিগঞ্জে একটি মেডিকেল কলেজ স্থাপনের ঘোষণা দেওয়া হলেও এখনো পর্যন্ত এর জন্য ভূমি অধি গ্রহণ সম্পন্ন হয়নি। তিনি বলেন, ২০২১ সালে হবিগঞ্জে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দেওয়া হয়। বর্তমানে ভাড়া বাড়িতে প্রায় ২১৬ জন শিক্ষার্থী নিয়ে কার্যক্রম শুরু হলেও বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য এখনো জমি অধিগ্রহণ হয়নি। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। হুইপ জি কে গউছ হবিগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি বিন্দাবন কলেজের অবকাঠামোগত সমস্যার কথাও তুলে ধরেন। তিনি জানান, শতবর্ষী এই কলেজে বর্তমানে প্রায় ১৭ থেকে ১৮ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। কিন্তু এখনো অনেক ভবন টিনশেড হওয়ায় শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তিনি কলেজটিতে অন্তত দুটি নতুন ভবন নির্মাণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com