শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

উলুকান্দি গ্রামে রাতের আধারে ১ প্রবাসিকে পিটিয়েছে দূর্বৃত্তরা

  • আপডেট টাইম শনিবার, ৯ মার্চ, ২০১৯
  • ৬৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার উলুকান্দি গ্রামে রাতের আধারে ফারুক আহমেদ (৪৫) নামে এক প্রবাসিকে পিটিয়ে রক্তাক্ত করে হাসপাতালে পাঠিয়েছে একদল দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে ওই গ্রামের মৃত সাইম উল্লাহর পুত্র। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে শিমুলতলা এলাকায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফারুক আহমেদ নামে ওই ব্যক্তি প্রয়োজনীয় কাজ শেষে মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে শিমুলতলা এলাকায় মুন্না মিয়াসহ একদল দুর্বৃত্তরা তার গতিরোধ করে। পরে কোন কিছু বুঝে উঠার আগেই তাকে এলোপাতারি ভাবে পিটিয়ে রক্তাক্ত করে। এ সময় স্থানীয় লোকজন তার শোর-চিৎকার শুণে এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহত ফারুক আহমেদ জানান, জমিজমাসহ পারিবারিক বিরোধ নিয়ে তার ভাতিজা মুন্না ও স্বজনদের সাথে তার দীর্ঘদিন যাবত বিরোধ ছিল। তাই তারা তাকে রাতের আধারে পিটিয়েছে। তিনি দীর্ঘদিন যাবত দুবাইয়ে ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com