সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার হবিগঞ্জ শহরে কিশোর গ্যাংয়ের হামলায় এসএসসি পরীক্ষার্থী আহত বিজিবির অভিযানে ২ কোটি ৪০ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ ঘোষপাড়ায় মন্দির চুরির ঘটনায় আটক ২ জনের স্বীকারোক্তি শহরে কিশোর গ্যাংয়ের সদস্য রাহাত আটক সিলেট থেকে ঢাকা-চট্টগ্রামগামী আন্তঃনগর ট্রেনের সিডিউল বিপর্যয় হবিগঞ্জ শহরের বেবিষ্ট্যান্ড এলাকায় পুলিশ ক্যান্টিনে দুঃসাহসিক চুরি হবিগঞ্জে আলোর পথে সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবিগঞ্জের কৃতি সন্তান ডাঃ ফারহান তরফদারের এফসিপিএস ডিগ্রী অর্জন

একুশের বইমেলায় হবিগঞ্জের লেখক সিদ্দিকী হারুন এর উপন্যাস ‘মুল্লুকে চলো’ প্রকাশিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৭৫৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ এবারের বইমেলায় হবিগঞ্জের লেখক সিদ্দিকী হারুন-এর উপন্যাস ‘মুল্লুকে চলো’ প্রকাশিত হয়েছে। উপন্যাসের কাহিনিতে আছে, একদা দালালদের মিথ্যা প্রলোভনে পতিত হয়ে দু’বেলা দু’মুঠো অন্নের আশায় আসাম দেশের নব প্রতিষ্ঠিত চা বাগান অভিমুখে যাত্রা করেছিল ভারতেরই দুর্ভিপীড়িত জনপদের লাখ লাখ নরনারী, প্রায় সাত দশক পর ১৯২০ সালে ওদেরই উত্তরপ্রজন্ম ইংরেজ মালিকদের নিদারূণ শোষণ-নির্যাতনের শিকার হয়ে সূচনা করে নিজ দেশে ফিরে যাওয়ার এক রক্তক্ষয়ী যাত্রা। শেষ পর্যন্ত চাঁদপুর ঘাটে পৌঁছার পর শে^তাঙ্গ মালিকদের নির্দেশে গোর্খা সৈনিকরা নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করে শত শত নারী-পুরুষকে। ঐতিহাসিক তথ্যমূলক এ উপন্যাসে আরও এসেছে সেইসব শোষিত মানুষের মায়া-প্রেম-দ্রোহ আর বিক্ষোভের গল্প। সাথে সাথে এসেছে তাদের সাথে বর্তমান রাজনীতির অসদাচরণগুলোও। বইটি পাওয়া যাচ্ছে বাংলা একাডেমি চত্বরে বিবি ফাউন্ডেশনের-৩৯নং স্টলে। পাওয়া যাচ্ছে রকমারি ডট কম-এও। হবিগঞ্জে পাওয়া যাচ্ছে টাউন হল সড়কস্থ ‘পাঠক সমাজে’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com