বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

হবিগঞ্জ শহরে কিশোর গ্যাংয়ের হামলায় এসএসসি পরীক্ষার্থী আহত

  • আপডেট টাইম রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছেন শহরবাসী। প্রতিদিনই কোনো না কোনো জায়গায় আতংক ছড়াচ্ছে তারা। পুলিশের একাধিক অভিযানেও তাদের তৎপরতা থেমে নেই। তাদের দৌরাত্ম দিন দিন বেড়েই চলেছে। গত বৃহস্পতিবার বিকালে শহরের খাঁজা গার্ডেন সিটির সামনে সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের টেকনোলজিস্ট ইমতিয়াজ তুহিনের পুত্র সামশাদ চৌধুরী (১৬) কে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ ঘটনায় তুহিন বাদি হয়ে সদর থানায় মামলা করেছেন। বর্তমানে তার ছেলে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছে।
সদর থানার ওসি দেলোয়ার হোসেন জানান, পুলিশ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে তৎপর আছে। যারা জড়িত তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com