স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ঘোষপাড়ায় মন্দির চুরির ঘটনায় ২ চোরকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। আদালতে তারা স্বীকারোক্তি দিয়েছে। আটকরা হল, উত্তর শ্যামলী এলাকার সিএনজি চালক ফুল মিয়ার ছেলে রিয়াজ (২০) ও রাজনগর এলাকার আব্দুর রহমানের পুত্র বাবু (১৯)।
গত বৃহস্পতিবার সদর থানার এসআই সিরাজ মৌলা অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়। পরে তাদেরকে আদালতে প্রেরণ করা হলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিলে আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়।
সম্প্রতি ওই এলাকার কালিমন্দিরে কিছু মালামাল চুরি হয়। বিষয়টি পুলিশকে অবগত করলে পুলিশ অভিযানে নামে।