বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা

  • আপডেট টাইম রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর লম্বাবাকের খোয়াই নদী থেকে মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সদর থানার এসআই সিরাজ মৌল্লা বাদী হয়ে মামলা করেন। তবে তদন্তের স্বার্থে কারও নাম এ মুহুর্তে জানায়নি পুলিশ।
গত বৃহস্পতিবার (২৭ মার্চ) দিবাগত রাতে শহরতলীর লম্বাবাঁক এলাকা থেকে মাটি বোঝাই ড্রাম ট্রাকগুলো জব্দ করা হয়। স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে পুলিশের সহযোগিতা নেয়।
স্থানীয়রা জানায়, এসময় এক ব্যক্তি জব্দ করা ট্রাকগুলো ছাড়িয়ে নিতে জোর চেষ্টা চালান। তিনি সরকারি কাজে বাঁধার দায়ে মামলা করার হুমকি দেন। এক পর্যায়ে চৌধুরী বাজার ফাঁড়ির এসআই সিরাজ মওলার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌছলে তিনি সটকে পড়েন। পুলিশ ট্রাকগুলো জব্দ করে চালকদের কাছ থেকে চাবি নিয়ে নেয়। বর্তমানে ট্রাকগুলো কামড়াপুর এলাকায় পুলিশের পাহারায় রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র রাতে নদী থেকে অবাধে মাটি উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। এতে নদীর তীর ভাঙ্গনসহ পরিবেশের মারাত্মক তি হচ্ছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com