বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

হবিগঞ্জের কৃতি সন্তান ডাঃ ফারহান তরফদারের এফসিপিএস ডিগ্রী অর্জন

  • আপডেট টাইম রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের কৃতি সন্তান নাক, কান, গলা (ইএনটি) চিকিৎসক ডাঃ ফারহান তরফদার কৃতিত্বের সাথে এফসিপিএস সম্পন্ন করেছেন। ডাঃ ফারহান তরফদার দেশের খ্যাতনামা চিকিৎসক সাবেক পিজি হাসপাতালের ইএনটি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ কামরুল হাসান তরফদারের জেষ্ট পুত্র। ফারহান বর্তমানে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে (সাবেক পিজি হাসপাতাল) কর্মরত। এর পূর্বে ডাঃ ফারহান ঢাকা ইব্রাহীম মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস, ইংল্যান্ডের রয়েল কলেজ থেকে ইনএনটিতে এমআরসিএস এবং একই কলেজ থেকে ডিওএইচএনএস সম্পন্ন করেন। বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান এন্ড সার্জন থেকে ইএনটিতে এফসিপিএস এবং একই কলেজ থেকে ইএনটিতে এমসিপিএস সম্পন্ন করেন। পরবর্তিতে বারডেম হাসপাতাল থেকে সিসিডি সম্পন্ন করেন। অধ্যাপক ডাঃ কামরুল হাসান তরফদার ও ফারহানা চৌধূরীর জেষ্ট পুত্র ফারহানের পৈত্রিক নিবাস হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বালিয়ারী গ্রামে। তার দাদা মরহুম নাসির উদ্দীন তরফদার বনবিভাগের একজন সরকারী কর্মকর্তা ছিলেন। ডাঃ ফারহানের স্ত্রী সেজুতি ও একজন চিকিৎসক।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com