স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বেবিষ্ট্যান্ড এলাকায় পুলিশ ক্যান্টিনে দুঃসাহসিক চুরি হয়েছে। থানার ৫০ গজের ভেতরে এমন চুরির ঘটনায় আতংক দেখা দিয়েছে। ক্যান্টিনের মালিক সুমন ভান্ডারী জানান, দোকান বন্ধ করে বাসায় যান। সকালে এসে দেখেন তার দোকানের তালা ভাঙ্গা। রুমের ভেতরে দুইটি সিলিং ফ্যান ও সিগারেটের বেশ কিছু প্যাকেটসহ জিনিসপত্র চুরি হয়েছে। পুলিশ বিষয়টির তদন্ত করছে।