বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ভোক্তা অধিদপ্তরের বাজার অভিযান বাহুবলে ৪ ফার্মেসিকে জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৮৯ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের হাসপাতাল গেইট এলাকায় অভিযান চালিয়ে ৪ ফার্মেসিকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে পরিচালিত এ অভিযানে মেয়াদউত্তীর্ণ ঔষুধ বিক্রি, ঔষুধের গায়ে মূল্য লেখা না থাকা, যথাযথ প্রক্রিয়ায় ঔষুধ সংরক্ষণ না করা এবং অবৈধ ঔষুধ বিক্রির দায়ে এসব জরিমানা আরোপ করা হয়। এ সময় জনকল্যান ফার্মেসিকে ১ হাজার টাকা, জননী ফার্মেসিকে ১ হাজার টাকা, যামেনি ফার্মেসিকে ২ হাজার টাকা এবং জান্নাত ফার্মেসিকে আরো ১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন এসআই মান্নানের নেতৃত্বে বাহুবল থানা পুলিশের একটি টিম। অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com