বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ে আশ্রমের জমি দখল মুক্ত করতে মানববন্ধন

  • আপডেট টাইম বুধবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৭৭৫ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার বামৈ গোপাল জিউ আশ্রমের দখলীয় ১৫.১২ একর দেবোত্তর সম্পত্তি উদ্ধার ও সংরক্ষনে এবং অবৈধ দখল দারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে প্রশাসনের গাপলতি ও টালবাহানার প্রতিবাধে এক মানববন্ধন কর্মসূচী পালন করেছেন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় গোপাল জিউ আশ্রম কমিটির দেবোত্তর সম্পতি উদ্ধার ও সংরক্ষন কমিটি ও উপজেলা পূজা উৎযাপন এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ মানববন্ধন পালন করে। এ সময় গোপাল জিউ আশ্রমের পরিচালনা কমিটির সভাপতি তাপস কিশোর রায়, উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি অমিত ভট্টাচার্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের সভাপতি জ্যোতি রঞ্জন সিংহা, কমরেড হিরেন্দ্র দত্ত, এডঃ শ্যামল কান্তি ও বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান শেখ মুক্তার হুসেন বেনুসহ এলাকার প্রায় ৫ শতাধিক হিন্দু ধর্মালম্বীর লোক মানববন্ধনে অংশ গ্রহন করেন। নেতৃবৃন্দ দেবোত্তর সম্পতি অবৈধ দখলদার হাত থেকে উদ্ধারে প্রশাসনের প্রতি দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com