শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

এমপি আবু জাহির ১ম বিভাগ ক্রিকেটলীগ ॥ ন্যাশনাল ক্রিকেট ক্লাবকে ৭ উইকেটে হারিয়েছে উত্তরণ সংসদ

  • আপডেট টাইম রবিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এমপি আবু জাহির ১ম বিভাগ ক্রিকেট লীগে ন্যাশনাল ক্রিকেট ক্লাবকে বিশাল ব্যবধানে হারিয়ে জয়লাভ করেছে উত্তরণ সংসদ। গতকাল শনিবার সকাল ৯টায় হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে প্রথমেই টস জিতে উত্তরণ সংসদ বোলিং এর সিদ্ধান্ত নেয়। ফলে ব্যাট করতে মাঠে নামে ন্যাশনাল ক্রিকেট ক্লাব। ব্যাটিং করতে নেমে ৩০ ওভারে ৮৫ রান সংগ্রহ করে অলআউট হয় ন্যাশনাল ক্রিকেট ক্লাব। উত্তরণ সংসদের পক্ষে ১০ ওভারে মাত্র ২৪ রানের বিনিময়ে হ্যাট্রিকসহ সর্বোচ্চ ৭টি উইকেট শিকার করে রাব্বি হাসান। ন্যাশনাল ক্রিকেট ক্লাবেব দেয়া ৮৫ রানের টার্গেট তাড়া করতে নেমে উত্তরণ সংসদ ১০ ওভার ৪ বল ব্যাটিং করে ৭ উইকেটে বিজয় লাভ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান সংগ্রহ করে রকি। খেলায় হ্যাট্রিকসহ ৭টি উইকেট পেয়ে ম্যাচ সেরা খেলোয়াড় হন রাব্বি হাসান। আম্পায়ারের দায়িত্ব পালন করেন মুকুল ও অপু। স্কোয়ারের দায়িত্ব পালন করেন ইমন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com