বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সিলেট সংরক্ষিত আসনে নাহিদা চৌধুরীর মনোনয়নপত্র দাখিল

  • আপডেট টাইম শনিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৭৬৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার বাসিন্দা নাহিদা বিনতে এমদাদ চৌধুরী সংরক্ষিত সিলেট-২৮ নারী আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন। গত ২০ জানুয়ারি দলের সাধারণ সম্পাদক সেতু ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের নিকট এ মনোনয়নপত্র দাখিল করেন তিনি। এর আগে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীসহ কেন্দ্রীয় বিভিন্ন রাজনৈতিক নেতার সাথে সৌজন্য সাক্ষাত করেন। নাহিদা শায়েস্তানগর এলাকার ব্যবসায়ী নজরুল ইসলামের স্ত্রী এবং তার নানা সাবেক এমপি গভর্ণর মরহুম মোস্তফা আলী। যিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত আস্থাভাজন ছিলেন এবং হবিগঞ্জ জেলার গভর্ণর হিসেবে নিয়োগ পেয়েছিলেন। এছাড়া নাহিদা চৌধুরীসহ তার পিতার পরিবার আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তিনি মনোনয়নপত্র দাখিল করায় বিমান ও পর্যটন মন্ত্রী এডভোকেট মাহবুব আলী ও হবিগঞ্জ লাখাই আসনের এমপি এডভোকেট আবু জাহিরসহ সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি দল থেকে মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে বঙ্গবন্ধুর আদর্শে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবেন বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com