বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

‘বুক পকেটের গল্প’অপূর্ব, অর্ষা

  • আপডেট টাইম রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮
  • ৯০৮ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ পাঁচ বছর পর দেশে ফিরেছে রুদ্র। চেনা রাস্তা আর চেনা পরিবেশে হাঁটতে গিয়ে ফেলে আসা দিনগুলোর কথা খুব মনে পড়ে তার। হঠাৎ অবন্তিকার সঙ্গে দেখা হয়। একসময় তারা একে অপরকে ভালোবাসতো। কিন্তু রুদ্র তো আর ঘর বাঁধার মানুষ না। ফটোগ্রাফিকে সঙ্গী করে ঘুরে বেড়ায় পাহাড়, সমদ্র কিংবা সবুজ ছড়ানো পথে পথে।
এদিকে রুদ্রর সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হওয়ার কথা ছিল পৃথার। সে হচ্ছে রুদ্রর ছোট খালার মেয়ে। পারিবারিকভাবে সম্পর্ক থাকায় পৃথা ও রুদ্র সবসময় একসঙ্গে চলাফেরা করেছে। এর ফাঁকে পৃথা মনের অজান্তে রুদ্রকে ভালোবেসে ফেলে। একদিন অবন্তিকা ও পৃথার জন্য একটি চিঠি লিখে যায় রুদ্র। কী লেখা থাকে এতে চিঠিটি পাওয়া যাবে ‘বুক পকেটের গল্প’ নামের একটি নাটকে। এতে রুদ্র চরিত্রে অপূর্ব, অবন্তিকার ভূমিকায় নাজিয়া হক অর্ষা ও পৃথা হিসেবে আছেন নুসরাত জান্নাত রুহী।
সম্প্রতি রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং শেষ করেছেন এর নির্মাতা রাইসুল তমাল। সৈয়দ ইকবালের চিত্রনাট্যে আগামী ২৯ ডিসেম্বর রাত ৯টায় এনটিভির পর্দায় দেখা যাবে ‘বুক পকেটের গল্প’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com