বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচং পূবালী ব্যাংকের ব্যবস্থাপক কবির চৌধুরীকে বিদায় সংবর্ধনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০১৪
  • ৬১২ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ গ্রাহক হচ্ছেন ব্যাংকের প্রাণ, গ্রাহক সন্তোষ্ট রাখতে পারলেই ব্যাংকের সুনাম বৃদ্ধি পাবে, আমাদের মনে রাখতে হবে কোনক্রমেই একজন গ্রাহক যেন আমাদের আচরণে অসন্তোষ হয়ে ব্যাংক বিমুখ না হয়। গতকাল বানিয়াচং পূবালী ব্যাংক বড়বাজার শাখার বিদায়ী শাখা ব্যবস্থাপক এজিএম কবির আহমেদ চৌধুরী তার বিদায়ী অনুষ্টানে একথাগুলো বলেন। ব্যাংকের কর্মকর্তা জালাল হোসেন সিদ্দীকির পরিচালনায় বিদায়ী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নবাগত ব্যবস্থাপক প্রবীর রঞ্জন সাহা। প্রধান অতিথি ছিলেন বড়বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক আলহাজ্ব হারুন মিয়া, মোঃ লুৎফুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যবসায়ী কৃষ্ণ দেব, মুতিউর রহমান প্রমূখ। শেষে বিদায়ী শাখা ব্যবস্থাপক এজিএম কবির আহমেদ চৌধুরীর হাতে শুভেচ্ছা উপহার তোলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com