বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জলসূখা গ্রামের বিশিষ্ট মুরুব্বী মতিউর রহমান আর নেই

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮
  • ৮১৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আজমিরীগঞ্জ উপজেলার জলসূখা গ্রামের বিশিষ্ট মুরুব্বী ও ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার আওয়ামীলীগ নেতা মোঃ মতিউর রহমান মেম্বার গত রবিবার ১.৩০ ঘটিকার সময় হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে অসুস্থজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি….রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়ে রেখে মারা যান। গত সোমবার সকাল ১০ ঘটিকার সময় জলসূখা দারুল উলুম মাদরাসা প্রাঙ্গনে মরহুমের জানাযার নামায অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বানিয়াচং-আজমিরীগঞ্জ-২ আসনের এমপি আব্দুল মজিদ খান উপস্থিত ছিলেন। এছাড়া জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগ নেতা নজমুল হাসান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী, ও দৈনিক প্রভাকর স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল হাই সহ অত্র এলাকার সর্বস্তরের বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অসংখ্য লোক জানাযার নামাজে শরীক হন।
জানাজার নামাজের পর জলসূখা পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com