শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

চুনারুঘাট মুক্ত দিবস পালন

  • আপডেট টাইম শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১৮
  • ৬২৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্টিত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে সকালে উপজেলা চত্তরে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা কমান্ডের পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ ছামাদ। পরে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা হলরুমে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ সামাদের সভাপতিত্বে ও বাকী বিল্লাহর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মইন উদ্দিন ইকবাল, অবঃ ক্যাপ্টেন ইদ্রিছ আলী, সুবেদার আঃ সহিদ তরফদার, সাবেক চেয়ারম্যান মোদাব্বির হোসেন, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান, আঃ মান্নান, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি আবুল কালাম আজাদ। এতে কয়েকশত মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com