বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের অভিযান এক জামায়াত নেতাসহ গ্রেফতার ২১

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮
  • ৭১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ গোয়েন্দা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বানিয়াচংয়ের এক জামায়াত নেতাসহ ২১ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত জামায়াত নেতা হলেন-বানিয়াচং উপজেলা জামায়াতের আমির আব্দুল হান্নান আরজু। রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা পুলিশের দাবি আব্দুল হান্নান আরজুর বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। নতুন করে নাশকতার পরিকল্পনা করছিল জানতে পেরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে পুলিশের অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে আরও ২০ পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১৪ জন পরোয়ানাভুক্ত এবং ৬ জন নিয়মিত মামলার আসামি।
রোববার রাত ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। হবিগঞ্জের জেলা গোয়েন্দা কর্মকর্তা অহিদুর রহমান এতথ্য জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com