বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মোশাহিদ আলী ও আব্দুল হান্নানকে গ্রেফতার করায় জামায়াতের নিন্দা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮
  • ৫০৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি, জেলা জামাতে সাবেক সেক্রেটারী মাওলানা মোশাহিদ আলী ও বানিয়াচং উপজেলা জামায়াতের আমীর শাহ আব্দুল হান্নানকে কোন মামলায় গ্রেফতারী পরওয়ানা ছাড়াই পুলিশ গ্রেফতার করায় তীব্র নিন্দা জানিয়েছে জেলা জামায়াতে ইসলামী। গতকাল এক বিব”তিতে জেলা জামায়াতের আমীর মাওলানা মুখলিছুর রহমান ও নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান বলেন- কোন মামলা ছাড়াই গত শনিবার রাতে হবিগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মুশাহিদ আলীকে তার বাড়ী থেকে গ্রেফতার করে পুলিশ। গতকাল আদালতে মাওলানা মুশাহিদ আলীর জামিন হয়। পরে কারাগার থে কে মুক্তি পাওয়ার পর জেল গেইট থেকে হবিগঞ্জের ডিবি পুলিশ আবারও তাকে গ্রেফতার করে নিয়ে যায়।
অপর দিকে গতকাল সোমবার ভোর রাতে বানিয়াচং উপজেলা জামায়াতের আমীর শাহ আব্দুল হান্নানকে পুলিশ গ্রেফতার করেছে। কোন মামলা ছাড়াই সম্পূর্ণ অন্যায়ভাবে পুলিশ তাদের গ্রেফতার করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং নিঃশর্ত মুক্তির দাবী জানাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com