বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জে সড়ক দূর্ঘটনায় আহত ৫

  • আপডেট টাইম সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮
  • ৬৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে ব্যাটারী চালিত টমটম ও মটর সাইকেলের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। এতে একজনের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। গতকাল রবিবার সকালে উপজেলা সড়কে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় নোয়াগর গ্রামের মটরসাইকেল আরোহী জুনু চৌধুরী (৪৫) ও হাফিজুর রহমান (৩৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। জুনুর পা বিচ্ছিন্ন হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
জানা যায়, সম্প্রতি যত্রতত্র লাইসেন্সবিহনী ও শিশু কিশোর দিয়ে আজমিরীগঞ্জ-শিবপাশ-জলসুখা, কাকাইলছেওসহ বিভিন্ন গ্রামের সড়কের টমটম চলাচল করছে। ফলে প্রতিনিয়তই ঘটছে সড়ক দুর্ঘটনা। ইতিমধ্যে অনেকেই পঙ্গুত্বের মত অভিশপ্ত জীবন যাপন করছে। গতকাল ওই সময় একটি টমটম অতিরিক্ত যাত্রী নিয়ে শিবপাশার উদ্দেশ্যে রওয়ানা হয়। বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে সাইকেলটি ধুমড়ে মুছড়ে যায। টমটমটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com