বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হাতিরথানে সংঘর্ষে মহিলাসহ আহত ১০

  • আপডেট টাইম বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮
  • ৬০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার হাতিরথান গ্রামে বাড়ির সীম-সীমানা নিয়ে সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় এ ঘটনাটি ঘটে। এর মধ্যে একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, ওই গ্রামের আবু মিয়ার পুত্র মুমিন মিয়ার সাথে প্রতিবেশী মৃত আজিজ মিয়ার পুত্র হাবিবুর রহমানের বাড়ির সীম-সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গতকাল ওই সময় মুমিন মিয়া ও তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হাবিবুর রহমানের বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট চালায়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে স্থানীয় মুরুব্বীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়। গুরুতর অবস্থায় রুমান মিয়াকে, রুমেল মিয়া, ফুল বানু, নাজমা আক্তার, জসিম মিয়া, মামুন মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় হাবিবুর রহমানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com