শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

চোরাই ও ভেজাল কসমেটিকসে সয়লাব ॥ শহরের ছাবু মিয়ার দোকানসহ কয়েকটি দোকানকে জরিমানা

  • আপডেট টাইম সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮
  • ৬৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চোরাই আর ভেজাল কসমেটিকসে ছেয়ে গেছে হবিগঞ্জের বাজার। জেলা শহরের কসমেটিকসের বড় বড় দোকান থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের বাজারের দোকানগুলোতেও অবাধে বিক্রি হচ্ছে এসব কসমেটিকস। এসকল চোরাই আর ভেজাল কসমেটিকসের মধ্যে বেশিরভাগই হচ্ছে পার্র্শ্ববর্তী দেশ থেকে লাগেজে করে অথবা সীমান্ত ফাকি দিয়ে অবৈধভাবে আমদানিকৃত কসমেটিকস সমূহ। হবিগঞ্জের বিভিন্ন নামীদামী দোকানগুলো তা বিক্রি করছে চড়ামূল্যে। এছাড়াও জিঞ্জিরার মাল বলে পরিচিত ঢাকার কেরানিগঞ্জে উৎপাদিত ভেজাল কসমেটিকসও রয়েছে বাজারে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য পাওয়া গেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চোরাই আর ভেজাল কসমেটিকসের হাত থেকে হবিগঞ্জবাসীদের রক্ষা করতে লাগাতার অভিযান শুরু করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল রবিবার দুপুরে ভোক্তা অধিদপ্তরের পরিচালিত এক অভিযানে হবিগঞ্জের ছাবুমিয়ার দোকানে পাওয়া যায় অসংখ্য অবৈধ কসমেটিকস। এসব পণ্যের গায়ে নেই কোন আমদানিকারকের নাম ঠিকানা, নেই কোন মূল্য লেখা। এসময় ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এসব পণ্য বিক্রি না করার জন্য সতর্ক করে দেওয়া হয়। একই দিনে খাজা গার্ডেন সিটিতেও চোরাই কসমেটিকস বিরোধী অভিযান চালানো হয়। অভিযানে অবৈধ কসমেটিকস বিক্রির দায়ে খাজা গার্ডেনের ডিঙ্গি কসমেটিকসকে ২ হাজার টাকা এবং লামিয়া কসমেটিকসকে আরো ১ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মার্কেটের সকল ব্যবসায়ীদের ডেকে সতর্ক করে দেওয়া হয়। এছাড়াও একই দিনে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে টাউনহল এলাকার মধুবন রোস্তারাকে ৫ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তর। অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন নায়েক সালাউদ্দিনের নেতৃত্বে হবিগঞ্জ জেলা পুলিশের একটি টিম। অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com