বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরকে আধুনিক পৌরসভায় রূপান্তরের কাজ শুরু হয়েছে-মেয়র হিরেন্দ্র লাল সাহা

  • আপডেট টাইম রবিবার, ৬ এপ্রিল, ২০১৪
  • ৬৪৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর পৌরসভার মেয়র হিরেন্দ্র লাল সাহা বলেছেন-উন্নত নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষে ইতিমধ্যে সমগ্র পৌরসভাকে একটি মাষ্টার প্ল্যানের আওতায় এনে উন্নয়নমূলক কাজ শুরু করেছি। এ পরিষদের মেয়াদকালেই পৌর এলাকার অধিকাংশ রাস্তা-ড্রেইন, কালভাট, বিদ্যুৎতায়নের কাজ শেষ হবে। কোটি কোটি টাকার উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রয়োজন। সন্ত্রাস-দুর্নীতিমুক্ত একটি আধুনিক পৌরসভা গড়ে তুলতে চাই। যার সুফল ভবিষ্যৎ প্রজম্ম উপভোগ করবে। তিনি গতকাল শনিবার সকালে পৌরসভার নাথপাড়া পুকুরে নতুন ঘাটলার নিমার্ণ কাজের উদ্বোধনকালে উপস্থিত পৌরবাসীর উদ্দেশ্যে এ কথা বলেন। এসময় প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল রনি, সাবেক সভাপতি শংকর পাল সুমন, কাউন্সিলর গোলাপ খান, সামসুল আলম, প্রকৌশলী মোঃ কয়েস, কার্য সহকারী আশিষ দেবনাথ, সংবাদ পত্রের এজেন্ট সুখলাল দেবনাথসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com