শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

পইলের ছেলে বিজিবি সদস্য সুমন হত্যা মামলার আসামী গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ২৪ নভেম্বর, ২০১৮
  • ৭০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের ল্যান্স নায়েক হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামের ছেলে সুমন হত্যা মামলার পলাতক আসামী জহর আলীকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত থেকে তাকে গ্রেফতার করে দহগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা। দহগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম জানান, বিজিবি সদস্য সুমন হত্যা মামলার আসামী জহর আলীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন আদালত। হত্যার ঘটনার পর থেকে পলাতক আসামী জহর আলীকে গোপন সংবাদের ভিত্তিতে দহগ্রাম সীমান্ত থেকে গ্রেফতার করা হয়। দহগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (ওসি) আবু হানিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যা মামলার পলাতক আসামী জহরকে গ্রেফতার করে পাটগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে।
উল্লখ্য, গত বছরের ২৬ জুন দিনগত রাতে দহগ্রামের আবুলের চর সীমান্তে একদল গরু চোরাকারবারীকে ধরতে গিয়ে নিখোঁজ হন দহগ্রাম বিজিবি ক্যাম্পের ল্যান্স নায়েক সুমন। টানা দুই দিন ভারত বাংলাদেশ যৌথভাবে অভিযান চালিয়ে ২৮ জুন সকালে ভারতের অভ্যন্তরে তিস্তা নদী থেকে বিজিবি ল্যান্স নায়েক সুমনের মরদেহ উদ্ধার করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে পাটগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com