বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে ইসলামিক ফ্রন্ট এর জশনে জুলুছ পালিত

  • আপডেট টাইম বুধবার, ২১ নভেম্বর, ২০১৮
  • ৫৫৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ (চেয়ার) ও ইসলামী ছাত্রসেনা চুনারুঘাট উপজেলা শাখার উদ্যোগে জশনে জুলুশ পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল খালেক। অনুষ্ঠানের উদ্বোধন করেন মাওলানা মঈনুল ইসলাম চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জননেতা মাওলানা রফিকুল ইসলাম জাফরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বিভাগীয় সম্পাদক আলহাজ্ব কুতুবুল হাসান চৌধুরী, জেলা সহ-সভাপতি মুফতি আব্দুল মোমিন আল-আবেদী। মাওলানা আব্দুল্লা আল হেলালী ও খন্দকার তৌফিকুল ইসলাম শুইয়াবীর যৌথ পরিচালনায় এতে বক্তব্য রাখেন মাওলানা জামাল রেজভী, মাওলানা মখলিছুর রহমান চৌধুরী, হাফেজ নিয়ামত আলী, ফ্রন্ট নেতা জয়নাল আবেদীন, আলহাজ্ব নিজাম উদ্দিন চৌধুরী উস্তার, মুফতি নাজির, হাফেজ মফিজ উদ্দিন নকশেবন্দী, হাজী আব্দুল মতিন, সাবেক ছাত্রনেতা হাফেজ মোজাম্মিল ও আলামিন সরকার প্রমুখ। আলোচনা সভা শেষে চুনারুঘাট পৌর শহরে জশনে জুলুশ করে মিলাদ ও দোয়ার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com