বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে পুলিশের অভিযানে সাবেক মেম্বারসহ গ্রেপ্তার ১১

  • আপডেট টাইম সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮
  • ৫৮৭ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ থানা পুলিশের সাড়াশি অভিযানে বিভিন্ন মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামীসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। জানা যায়, শনিবার দিবাগত গভীর রাতে নবীগঞ্জ থানার একদল পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১১ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার দেবপাড়া ইউনিয়নের সাবেক মেম্বার ভানুদেব গ্রামের মৃত হাজী ওয়ারিশ মিয়ার পুত্র আব্দুল হাই (৪৫), নোয়াগাঁও গ্রামের কুদ্দুছ মিয়ার পুত্র মিলন মিয়া (৩৫), দেবপাড়া ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের আনু মিয়া (৩০), সংকরপুর গ্রামের সুকুমার সরকারের পুত্র জয় কুমার সরকার (৩৫), তিমিরপুর গ্রামের মৃত আজিজ মিয়ার পুত্র জুয়েল মিয়া (৩৩), বাজকাশারা গ্রামের আলা উদ্দিনের পুত্র রুহুল আমিন (৩৩), হৈবতপুর গ্রামের মৃত মাহিদ মিয়ার পুত্র রুহল মিয়া (৩৩), কানাইপুর গ্রামের আব্দুর রহিমের পুত্র রাজন মিয়া (২২), শিশু মিয়ার পুত্র ইব্রাহিম রুপন (২৮), ছোট আলীপুর গ্রামের সাঈদুল মিয়া (৩৫), ফুটারমাটি এলাকার কনর আলীর পুত্র বিনা ওরফে রিনা (২৯)। রোববার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। নবীগঞ্জ থানার ওসি মোঃ ইকবাল হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com