বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শাবিতে অপেক্ষমানদের ভর্তি রবিবার থেকে

  • আপডেট টাইম শনিবার, ৫ এপ্রিল, ২০১৪
  • ৬৪৪ বা পড়া হয়েছে

সিলেট প্রতিনিধি ॥ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষায় অপেক্ষমান তালিকা থেকে ভর্তি রোববার থেকে শুরু হচ্ছে।
‘বি’ ইউনিটের ২০৯টি এবং ‘এ’ ইউনিটের কোটায় ১৪টি শূন্য আসনে ভর্তি করা হবে।
রোŸবার সকাল ৯টা থেকে ‘বি’ ইউনিটের গ্র“প-১ এর অপেক্ষামান ১ থেকে ১৪২, মুক্তিযোদ্ধা কোটায় ১ থেকে ৬, প্রতিবন্ধী কোটায় ১ নম্বর পজিশনধারী, আদিবাসী কোটায় ১ থেকে ৪, ‘বি’ ইউনিটের গ্র“প-২ এর অপেক্ষামান ১ থেকে ২৪০, মুক্তিযোদ্ধা কোটায় ১ থেকে ৩, প্রতিবন্ধী কোটায় ১ থেকে ২, আদিবাসী কোটায় ১ থেকে ৩ এবং ‘বি’ ইউনিটের গ্র“প-৩ এর আদিবাসী কোটায় অপেক্ষামান ১ নম্বর পজিশনধারীদের শূণ্য আসনে ভর্তি করা হবে।
দুপুর ২টা থেকে ‘এ’ ইউনিটের মুক্তিযোদ্ধা কোটায় ১ থেকে ৮, প্রতিবন্ধী কোটায় ১ নম্বর পজিশনধারী, আদিবাসী কোটায় ১ থেকে ৫ পর্যন্ত পজিশনধারীদের শূন্য আসনে ভর্তি করা হবে বলে ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক শাহ আলম জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com