বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ভোক্তা অধিদপ্তরের অভিযান লাখাইয়ের ৫ সিলিন্ডার গ্যাস ব্যবসায়ীকে জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ৭ নভেম্বর, ২০১৮
  • ৭২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ের কালাউক বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫ সিলিন্ডার গ্যাস ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার দুপুরে পরিচালিত এ অভিযানে রাস্তার উপরে ও যত্রতত্র গ্যাস সিলিন্ডার রেখে বিক্রি, অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি, অগ্নি নির্বাপণের যথাযথ ব্যবস্থা না রাখা, সিলিন্ডারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্য রাখাসহ ভোক্তা অধিকার আইন ২০০৯ বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের জন্য এসব জরিমানা করা হয়। অভিযানে হাজী স্টোর, আব্দুর রহমান স্টোর ও নুর মহাম্মদ স্টোরকে ১ হাজার টাকা করে, এবং রাসেল এন্ড ব্রাদার্স ও হাজী এন্টারপ্রাইজকে যথাক্রমে ৩ হাজার ও ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন এসআই অঞ্জনের নেতৃত্বে লাখাই থানা পুলিশের একটি টিম। অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com