বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মিরপুরে এ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসা ছাত্র গুরুতর আহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১৮
  • ৫৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল মিরপুর চেরাগ আলী গ্যাস পাম্প এলাকায় এ্যাম্বুলেন্সের চাপায় আব্দুল ওয়াদুদ (১০) নামের এক মাদ্রাসার ছাত্রের ২ পা ও চোখ নষ্ট হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতাল ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। গতকাল সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, আব্দুল ওয়াদুদ ওই উপজেলার কামারগাও এলাকার মানিক মিয়ার পুত্র ও স্থানীয় মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র। গতকাল ওই সময় মাদ্রাসার ছাত্র বাড়িতে যাওয়ার জন্য রাস্তা পারপার হয়। এ সময় হবিগঞ্জ থেকে সিলেটগামী একটি দ্রুতগতি সম্পন্ন এ্যম্বুলেন্স তাকে চাপা দেয়। এতে তার দুটি পা ভেঙ্গে ধুমড়ে মুচড়ে যায় ও বাম চোখ নষ্ট হয়ে যায়।
স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করেন।
কিন্তু আহত ছাত্রের পিতা ইটভাটার কর্মচারী মানিক মিয়ার কোন টাকা পয়সা না থাকায় হাসপাতালের বারান্দায় বসে কাঁদতে থাকে। পরে সাংবাদিকদের সহযোগিতায় টাকা তুলে শিশুটিকে সিলেট পাঠানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com