বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সানাবই গ্রামে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫

  • আপডেট টাইম বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সদর উপজেলার সানাবই গ্রামে জমিতে ঘর নির্মাণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছে। গুরতর আহত অবস্থায় ৫ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় এ সংঘর্ষ হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের মোশাহিদ মিয়ার সাথে প্রতিবেশী জয়নাল মিয়ার জমিতে ঘর নির্মাণ করা নিয়ে বেশ কয়েকদিন যাবত বিরোধ চলছিল। এর জের ধরে গতকাল ওই সময় দুপক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে সাহিদ (১৯), নাছির মিয়া (৪৮), মোশাহিদ (৩০), জুনাইদ (২১) হেলাল (২৮), জয়নাল (৩২) ও সেতারা বেগম (৩৫) সহ ১৫ জন আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com