বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

  • আপডেট টাইম শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫২৮ বা পড়া হয়েছে
dav

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনুর্ধ্ব ১৭) টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ডিসিপি হাইস্কুল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ূারম্যান মোঃ আবু তাহের। উদ্বোধনী অনুষ্টানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাহমিনা আক্তারের সভাপতিত্বে এবং যুব উন্নয়ন কর্মকর্তা অসীম করের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যরিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান, কাজী সাফিয়া আক্তার, পৌর মেয়র নাজিম উদ্দিন, টিএইচও ডাঃ গোলাম মহিউদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু, সহ-সভাপতি আব্দুর রশিদ, চেয়ারম্যান. সাংগঠনিক সম্পাাদক আলহাজ্ব রজব আলী, সজল দাশ, যুগ্ম সম্পাদক ও ক্রীড়া সংস্থার সেক্রেটারি আনোয়ার আলী, ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত সনজু চৌধুরী. রমিজ উদ্দিন, প্রধান শিক্ষক আব্দুল আউয়াল, সত্যেন্দ্র চন্দ্র দেব, আব্দুল মতিন, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু তাহের মহালদার. চুনারুঘাট রিপোটার্স ইউনিটির সেক্রেটারি আবুল কালাম আজাদ প্রমুখ।
উদ্বোধনী খেলায় সাটিয়াজুরী ইউনিয়নকে আহমদাবাদ ইউনিয়ন ২-০ গোলে হারিয়ে বিজয়ী হয়। খেলায় সেরা খেলোয়ার নির্র্বাচিত হন সাটিয়াজুরী একাদশের এংরাজ মিয়া। খেলায় উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভা অংশ নিচ্ছে। আজ শনিবার বিকাল আড়াইটায় পৌরসভা এবং রানীগাও ইউনিয়নের মধ্যে প্রথম খেলা এবং বিকাল ৪ ঘটিকায় দ্বিতীয় খেলায় পাইকপাড়া ইউনিয়ন ও মিরাশী ইউনিয়নের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com