বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে মাদকাসক্তি প্রতিরোধে সামাজিক সচেতনতা বিষয়ে সভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬৪৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌর শহরকে মাদক মুক্ত করতে সামাজিক প্রতিরোধ ও সচেতনতা বিষয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৪টায় পৌরসভার দক্ষিণ হাতুন্ডা গ্রামে এলাকাবাসীর উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় দক্ষিণ হাতুন্ডা গ্রামের বিশিষ্ট মুরুব্বী আবুল হোসেন মহালদারের সভাপতিত্বে ও পৌর শ্রমিকলীগের সভাপতি আমির হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান। এতে বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামরুল ইসলাম, ব্যবসায়ী আলহাজ্ব নুরুল ইসলাম তুুতা, উপজেলা কৃষকলীগের সভাপতি শাহজাহান চৌধুরী, মোঃ আবজল মিয়া, দক্ষিণ হাতুন্ডা গ্রামের হাজী আব্দুল হক, হাজী আব্দুল আজিজ, আব্দুল মন্নান রুমন পমুখ।
সভায় ওসি কেএম আজমিরুজ্জামান বলেন-মাদকাসক্তি প্রতিরোধের সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে মাদকদ্রব্য ও মাদকাসক্তির বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা। এসব বন্ধ করতে হলে সরকারের পাশাপাশি ব্যক্তি পর্যায়ে উদ্যোগী হয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com