বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বিদেশে পাঠিয়ে প্রতারনার জের সংঘর্ষে মহিলাসহ আহত ১০

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮
  • ৭৯৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বিদেশে পাঠিয়ে প্রতারনার জের ধরে দু”পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১০ জন লোক গুরুত্বর আহত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে উপজেলার গজনাইপুর ইউনিয়নের শতক বাজারে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।
স্থানীয় এলাকাবাসী ও আহত সূত্রে জানা যায়, শতক গ্রামের ছালিক মিয়ার জনৈক মামা একই গ্রামের ইদ্রিস আলীর পুত্র রোমানকে ভাল কাজ দেওয়া হবে বলে বিদেশ ২ লাখ টাকার বিনিময়ে বিদেশ পাঠান। সেখানে গিয়ে কাজ না পেয়ে রোমান দেশে ফিরে এসে বিদেশ যাওয়ার টাকা ফেরত চায়। এরই জের ধরে গতকাল বিকেলে শতক বাজারে ছালিক মিয়া ও ইদ্রিস আলীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়ের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভপক্ষের মহিলাসহ ১০জন আহত হন। আহতরা হলেন, আব্দুল হামিদ (৪৭), আব্দুল ছালিক (৩৫), পরেজ আলী (৭৫), আব্দুর রব (৪৬), আজিরুন বেগম (৩৬), লাভলী বেগম (৩০)। সংঘর্ষে আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা ও ভর্তি করা হয়। বাকী আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com