বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

দিনারপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকের দাফন সম্পন্ন

  • আপডেট টাইম সোমবার, ২৭ আগস্ট, ২০১৮
  • ৫৭৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার দিনারপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক মোঃ নুরুজ্জামান (বিএসসি) এর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার দুপুর ২টা ১০ মিনিটে তাঁর দীর্ঘদিনের কর্মস্থল দিনারপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও দিনারপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইমদাদুর রহমান মুকুল, নবীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, দিনারপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক দেওয়ান হুসাইন আহমদ চৌধুরী, ম্যানেজিং কমিটির সদস্য আনিছ আলী, আবুল কাসেম (বিএসসি), শাহিন মিয়া, মহসিন মিয়া, আব্দুল মান্নান, রুকন মিয়া, সেলিম আহমেদ, এম এ মুহিত, সাংবাদিক ছনি চৌধুরী, দৈনিক বিবিয়ানার স্টাফ রিপোর্টার তাজুল ইসলামসহ সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এদিকে গণমাধ্যমে পৃথক শোকবার্তায় প্রাক্তন শিক্ষক নুরুজ্জামানের মত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা শাহনেওয়াজ মিলাদ গাজী, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী।
উল্লেখ্য, শনিবার বিকেল ৫টায় উপজেলার গজনাইপুর ইউনিয়নের গজনাইপুর গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com