বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত পলাতক মাদক ব্যবসায়ী র‌্যাবের খাঁচায়

  • আপডেট টাইম রবিবার, ২৬ আগস্ট, ২০১৮
  • ৭০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট থেকে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯। গত বৃহস্পতিবার র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি টিমের অভিযানে তাকে আটক করা হয়। আটককৃত মাদকব্যবসায়ী, চুনারুঘাট উপজেলার নয়ানী গ্রামের মৃত আবদুল আউয়ালের ছেলে আবু তাহের (৩৫)। তার নিজের বসত ঘর থেকে তাকে আটক করা হয়। এ সময় ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা এবং সিমকার্ডসহ ১টি মোবাইল ফোন জব্দ করেন র‌্যাব সদস্যরা। র‌্যাব-৯ এর সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে তিনি জানান, আটককৃত মাদক ব্যবসায়ী তাহের দীর্ঘদিন ধরে হবিগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় মাদকদ্রব্যের পাইকারি পাচার বিক্রি করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ ও গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com