বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে নববধূকে গণধর্ষণের অভিযোগ

  • আপডেট টাইম শনিবার, ১৮ আগস্ট, ২০১৮
  • ৫৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার কাটকাল গ্রামে সুন্দরী নববধুকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মুমূর্ষ অবস্থায় ওই যুবতিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১২টার সময় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। নববধুর স্বামী ওই গ্রামের জালাল উদ্দিনের পুত্র তাজ উদ্দিন জানান, নবীগঞ্জ উপজেলার সাজলপুর গ্রামের আমির হোসেনের কন্যা (২০) এর সাথে ২ সপ্তাহ আগে তার বিয়ে হয়। বিয়ের পর সে প্রায়ই জীবিকার তাগিদে বাড়ির বাইরে থাকত। গত রবিবার তার স্ত্রী ঘুমিয়ে পড়লে কৌশলে দরজা খোলে ৩/৪ জন তার স্ত্রীকে তুলে নিয়ে যায়। একটি পরিত্যক্ত বাসায় রেখে তাকে গণধর্ষণ করে। গত বৃহস্পতিবার রাত ১০টার সময় অজ্ঞান অবস্থায় তার স্ত্রীকে বাড়ির পাশর্^বর্তী স্থানে ফেলে রেখে যায়। সে স্থানীয় লোকজনকে নিয়ে যুবতিকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। গতকাল শুক্রবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই যুবতির অবস্থা আশঙ্কাজনক। তার জ্ঞান তখনও ফিরেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com