বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে সৌদি প্রবাসির হাতের আঙ্গুল কেটে দিয়েছে দুর্বৃত্তরা

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮
  • ৬৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার ইসাকোটা গ্রামে হাবিবুর রহমান (৩০) নামে এক সৌদি প্রবাসির হাতে আঙ্গুল কেটে ফেলেছে একদল দুর্বৃত্ত। শুধু তাই নয় দুর্বৃত্তরা তার টাকা পয়সা লুট করে নিয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এ ঘটনাটি ঘটে। হাবিবুর রহমান ওই গ্রামের মৃত আব্দুল আউয়ালের পুত্র।
সূত্র জানায়, সম্প্রতি তিনি সৌদি আরব থেকে আসেন। গতকাল ওই সময় দুর্গাপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে একদল দূর্বৃত্ত তার গতিরোধ করে। পরে তাকে এলোপাতারি ভাবে কুপিয়ে ক্ষতবিক্ষত করে। এক পর্যায়ে তার বাম হাতের মধ্যে একটি আঙ্গুল কর্তন করে টাকা পয়সা লুট করে নেয়। এ সময় তার শোরচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা প্রথমে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলেও পরে আশংকা জনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com