বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

কাশিপুরে আলোচিত স্বপন হত্যা মামলার আসামী ছালামত গ্রেপ্তার

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮
  • ৬৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার কাশিপুর গ্রামে আলোচিত স্বপন হত্যা মামলার আসামী ছালামত মিয়া (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে কোর্টস্টেশন পুলিশ ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক গোলাম কিবরিয়া হাসানের নেতৃত্বে একদল পুলিশ সদর উপজেলার কাশিপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। সে ওই গ্রামের মৃত মঞ্জব আলীর ছেলে। পুলিশ জানায়, প্রায় ৬ মাস পূর্বে সদর উপজেলার কাশিপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছালামত মিয়ার নেতৃত্বে ওই গ্রামের ছুরত মিয়ার ছেলে স্বপন মিয়াকে হত্যা করা হয়। এ ঘটনায় ছুরত মিয়া বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ ব্যাপারে কোর্ট ষ্টেশন ফাড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) গোলাম কিবরিয়া হাসান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। মামলার মুল রহস্য উদঘাটনের জন্য বিজ্ঞ আদালতে রিমান্ডের আবেদন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com