বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে প্রসব সেবায় কৃতিত্বে প: প: বিভাগের পুরস্কার বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ৮ আগস্ট, ২০১৮
  • ৪৮৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের প্রাতিষ্ঠানিক প্রসব সেবায় কৃতিত্বের জন্য পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডাঃ মোঃ ইকবাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, মা-মনি এইচএসএস প্রকল্পের কো-অর্ডিনেটর মোঃ ইমরুল হাসান প্রমুখ। পরে প্রধান অতিথি উপজেলা পরিষদের পক্ষ থেকে পরিবার পরিকল্পনা বিভাগের প্রাতিষ্ঠানিক প্রসব সেবায় কৃতিত্বের জন্য পরিদর্শিকা, পরিদর্শক এবং পরিবার কল্যাণ সহকারী ও বেসরকারী প্রতিষ্ঠান মা-মনি:এইচএসএস প্রকল্প সেভ দ্যা চিলড্রেন ইন্টারন্যাশনাল বাংলাদেশকে পুরস্কৃত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com