বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল শুরু, জনমনে স্বস্তি

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮
  • ৬৪৯ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ তিন দিন বন্ধ থাকার পর গতকাল সোমবার থেকে আবারও হবিগঞ্জ জেলাসহ সারা দেশে বাস চলাচল শুরু হয়েছে। হবিগঞ্জ জেলার বাস টার্মিনালগুলো থেকে যাত্রী নিয়ে দেশের বিভিন্ন রুটে ছেড়ে গেছে দূরপাল্লার যানগুলো। এতে জনজীবনে স্বস্তি নেমে আসার পাশাপাশি স্থবিরতা কেটেছে স্বাভাবিক জীবনযাত্রায়। তবে বাস চলাচলের সংবাদ অনেকেই জানতে না পারায় যাত্রী ছিল কম। রাজধানীতে শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন থেকে গাড়ি ভাংচুরের প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে সারাদেশের ন্যায় হবিগঞ্জেও পরিবহন বন্ধ থাকে। শুক্রবার থেকে হবিগঞ্জ হতে কোনো বাস ছেড়ে যায়নি। এমনকি নতুন ব্রীজ পয়েন্টে যান চলাচলে বাধাও দেন পরিবহন শ্রমিকরা। রোববার রাতে পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নেন শ্রমিক নেতারা। এরই পরিপ্রেক্ষিতে গতকার স্বাভাবিক হয়ে আসে যান চলাচল। শুক্রবার থেকে বন্ধ থাকার পর আজ সোমবার থেকে আবারো হবিগঞ্জ থেকে বিভিন্ন রুটে বাস ছেড়ে যাচ্ছে। যানবাহন চলাচল শুরু হওয়ায় জনমনে স্বস্তি দেখা দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com