বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ জেলা এডভোকেট সমিতিকে পৌরসভার পক্ষ থেকে ফার্নিচার প্রদান

  • আপডেট টাইম সোমবার, ৩০ জুলাই, ২০১৮
  • ৬০২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা এডভোকেট সমিতি’র নবনির্মিত ভবনের সভাকক্ষের জন্য পৌরসভার পক্ষ হতে ফার্নিচার হস্তান্তর করেছেন মেয়র আলহাজ্ব জি, কে গউছ। রবিবার পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত ফার্নিচার হস্তান্তর অনুষ্ঠানে জেলা এডভোকেট সমিতি’র নেতৃবৃন্দের কাছে এ ফার্নিচারসমূহ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। সভাপতির বক্তব্যে মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেন, ঐতিহ্যবাহী ও আদর্শ সংগঠন হিসেবে হবিগঞ্জ জেলা এডঃ সমিতির সুনাম রয়েছে। এডঃ সমিতির নেতৃবৃন্দের প্রত্যাশা অনুযায়ী নবনির্মিত ভবনের সভাকক্ষের জন্য ফার্নিচার অনুদান দিতে পেরে হবিগঞ্জ পৌরসভাও স্বস্থিদায়ক ভূমিকা পালন করেছে। তিনি বলেন অতীতের মতো ভবিষ্যতেও জেলা এডঃ সমিতি’র সাথে হবিগঞ্জ পৌরসভার সৌহার্দপূর্ন বন্ধন বজায় থাকবে। জেলা এডঃ সমিতি’র পক্ষে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সভাপতি এডঃ জাবেদ আলী, সাধারণ সম্পাদক এডঃ সফিকুল ইসলাম, সিনিয়র সদস্য এডঃ মোঃ ফয়সল আহমেদ, জুনিয়র সদস্য এডঃ মোঃ সেলিম আহমেদ ও জুনিয়র সদস্য এডঃ সাজিদুর রহমান। হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলরদের মধ্যে বক্তব্য রাখেন শেখ নূর হোসেন। জেলা এডভোকেট সমিতি’র নেতৃবৃন্দ মেয়রের নেতৃত্বে পৌরসভার কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন। এছাড়াও ফার্নিচার অনুদানের জন্য হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ সহ পৌর পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com