বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবল পাবলিক লাইব্রেরির সাধারণ পরিষদের সদস্য তালিকা চূড়ান্ত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১৮
  • ৭৪০ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল পাবলিক লাইব্রেরির সাধারণ পরিষদের সদস্য তালিকা চূড়ান্ত করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা নির্বাহী অফিসার ও বাহুবল পাবলিক লাইব্রেরির সভাপতি মোঃ জসীম উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তালিকা চূড়ান্ত করে “বাহুবল উপজেলা প্রশাসন” নামক ফেসবুক আইডিতে প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে-ইতিমধ্যে বাহুবল পাবলিক লাইব্রেরি জরাজীর্ণ ও ভগ্নদশা থেকে উত্তরণ করে সকলের সহযোগিতায় সংস্কার ও আধুনিকায়ন করা হয়েছে। লাইব্রেরি পুরোপুরি চালু করণের পূর্বে নিয়ম অনুযায়ী পাঠক সদস্য সংগ্রহ কার্যক্রম চলমান আছে। নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে পাঠক সদস্যদের মধ্য থেকে কার্যকরী কমিটির সিদ্ধান্ত মতে নিম্নোক্ত সদস্যগণের সমন্বয়ে সাধারণ পরিষদ গঠন করা হল।
সদস্যগণের অবগতির জন্য আরো জানানো যাচ্ছে যে, আগামী ১১ আগষ্ট ২০১৮ইং রোজ শনিবার সকাল ১০টায় বাহুবল অফিসার্স ক্লাবে সাধারণ পরিষদের বার্ষিক সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। উক্ত সভায় কার্যকরী কমিটি গঠনসহ অন্যান্য জরুরী বিষয়ে আলোচনা হবে। বিষয়টি সকলের অবগতির জন্য বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হল।
উল্লেখ্য, বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও পাবলিক লাইব্রেরীর সভাপতি মোঃ জসীম উদ্দিনের অক্লান্ত প্রচেষ্টায় দৈন্যদশা থেকে লাইব্রেরীটি আপন প্রাণে ফিরে আসে এবং ১৭ ফেব্র“য়ারি লাইব্রেরিটির সংস্কার কাজ ও আধুনিকায়নের উদ্বোধন করেন জেলা প্রশাসক মনীষ চাকমা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com