শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

দেউন্দি চা বাগানে রথযাত্রা উৎসব পালিত

  • আপডেট টাইম রবিবার, ১৫ জুলাই, ২০১৮
  • ৫২৯ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ চুনারুঘাটের দেউন্দি চা বাগানে নানা আয়োজনে রথযাত্রা অনুষ্টিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা নানা আয়োজনের মাধ্যমে পালন করছে দেউন্দি চা বাগানের সনাতন ধর্মালম্বীরা। রথযাত্রা উপলক্ষ্যে শনিবার বিকালে শ্রী শ্রী ব্রজানন্দ মন্দিরে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার শুরু হয়। এই উপলক্ষে চলছে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র, আলোচনা সভা, আরতি কীর্তন, ভাগবত কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মহাপ্রসাদ বিতরণসহ নানা আয়োজন করেন দেউন্দি চা বাগানের সুনিল বিশ্বাস (সভাপতি প্রতিক থিয়েটার) ও প্রমোদ মাল (সহ-সভাপতি প্রতিক থিয়েটার)। এর পরপর রথযাত্রা উপলক্ষে শ্রী শ্রী ব্রজানন্দের মন্দির থেকে শত শত সনাতন ধর্মালম্বী নারী -পুরুষ রথ টেনে দেউন্দি চা বাগান ঘুরে আবার ব্রজানন্দের মনিরে নিয়ে আসে। আগামী ২১ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের এই উৎসবের শেষ হবে। রথযাত্রা উৎসব দেখতে সনাতন ধর্মালম্বী হাজার হাজার ভক্ত উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com