বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জের বীর মুক্তিযোদ্ধা সুকুমার রায়ের পরলোক গমন

  • আপডেট টাইম রবিবার, ১৫ জুলাই, ২০১৮
  • ৭১৮ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার বড়চর (বিনন্দপুর) গ্রামের বীর মুক্তিযোদ্ধা সুকুমার দেব রায় (৭৪) পরলোক গমন করেছেন। ১৩ জুলাই শুক্রবার রাত সাড়ে ১২টায় ঢাকার মিরপুরে বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে এবং হাসপাতালে নেওয়ার আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ক্ষুদ্র ঋন প্রতিষ্টান সেন্টার ফর কমিউনিটি ডেভরাপপমেন্ট (সি সি ডি) এর নির্বাহী পরিচালক ছিলেন। তার স্ত্রী কন্ঠশিল্পী শুক্লা দেব। তার ব্যক্তি জীবনে নি:সন্তান। সুকুমার দেব রায়ের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তার বাড়িতে শত শত শোকার্ত মানুষের ভিড় জমে। গত শনিবার ১৪ জুলাই দুপুরে বড়চর তাঁর নিজ বাসভবনে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শেষ বিদায় দেয়া হয়। এসময় পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সর্বস্তরের ব্যক্তিবর্গ। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান ও পুলিশের একটি দল মুক্তিযোদ্ধা সুকুমার দেব রায়কে গার্ড অব অর্নার প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা বেগম ও ডিএসবির মো: ফারুক মিয়া ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। পরে পারিবারিক শ্মশানে দাহ কাজ সম্পন্ন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com