বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের আলোচিত মাদক ব্যবসায়ী শায়েল কারাগারে

  • আপডেট টাইম রবিবার, ৮ জুলাই, ২০১৮
  • ৫৪৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর গ্রামের আলোচিত মাদক ব্যবসায়ী শায়েল মিয়াকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শম্পা জাহান এই আদেশ দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার গজনাইপুর গ্রামের আব্দুস সোবহান এর ছেলে শায়েল মিয়া এলাকায় মাদক, সুদ ও হুন্ডি ব্যবসায়ী হিসাবে পরিচিত। সম্প্রতি তার বিরুদ্ধে র‌্যাব সাড়ে ১২ হাজার পিস ইয়াবা আটকের ঘটনায় মামলা দায়ের করে। পুলিশ তাকে গ্রেফতার করলেও তার পরিবারের লোকজন পুলিশকে মারধোর করে আসামী ছিনিয়ে নেয়। বৃহস্পতিবার সে ওই মামলায় আত্মসমর্পণ করলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে বলে জানিয়েছেন হবিগঞ্জের আদালত পরিদর্শক অহিদুর রহমান পিপিএম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com