বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শ্রীমঙ্গলে যুবকের লাশ উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ৩০ জুন, ২০১৮
  • ৭৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যুবকের নাম জুয়েল রানা (২৪)। সে বেগুনবাড়ী এলাকার জাহের উদ্দীনের ছেলে। শুক্রবার সকালে সদর ইউনিয়নের মোহাজেরাবাদ পশ্চিম পাড়ার আনারস বাগান থেকে হাত-পা বাধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানায়, জুয়েল বিষামনি এলাকায় শচিন্দ্র বৈদ্যের মার্কেটে বিকাশ, ফ্লেক্সিলোড ব্যবসা করতো। শুক্রবার সকালে পথচারীরা লাশটি দেখে শ্রীমঙ্গল থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করে এবং লাশটি ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহতের পিতা জাহের উদ্দীন বলেন, জুয়েলের সাথে তার স্ত্রীর দাম্পত্য কলহ নিয়ে শ্বশুড়বাড়ীর লোকজনদের সাথে ঝামেলা ছিল বলে জানান তিনি। শ্রীমঙ্গল থানার এসআই কামাল হোসেন বলেন, লাশের মাথা গলা ও কপালে আঘাতের চিহ্ন দেখা গেছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলেই আমাদের ধারণা। এ ব্যাপারে তাৎক্ষনিক একটি সাধারণ ডায়েরী (নং-১৮৯২, তাং-২৯/০৬/১৮) করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com