বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ জুন, ২০১৮
  • ৮৮৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার লস্করপুর চা-বাগান থেকে এক চা-শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। গত বুধবার সন্ধ্যায় উপজেলার পাইকপাড়া ইউপির লস্করপুর বাগানের পুরান টিলা থেকে লাশটি উদ্ধার করা হয়। সে ওই বাগানের মৃত বীর সিংহ মুন্ডার পুত্র রবেন মুন্ডা (৩৩)। ঘটনার খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই মো: নাজমুল সহ একদল পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ঘটনাস্থল পরিদর্শন করেন, চুনারুঘাট-মাধবপুর সার্কেলের সিনিয়র এএসপি রাজু আহমেদ, চুনারুঘাট থানার ওসি (তদন্ত) আলী আশরাফ।
জানা যায়, নিহত রবেন মুন্ডা মানসিক ভারসাম্যহীন ছিল।
এদিকে পুলিশ জানায়, লাশ উদ্ধার করা হয়েছে এবং হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com