বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে মাছের পোনা অবমুক্ত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ জুন, ২০১৮
  • ৫৫৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলায় ১ হাজার ৬শ ৬৭ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদের অর্থায়নে বার্ষিক উন্নয়ন তহবিলের আওতায় উপজেলার বিভিন্ন নদী এবং জলাশয়ে এই মাছের পোনা অবমুক্ত করা হয়।
চুনারুঘাট উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, সকালে উপজেলার মরা খোয়াই নদীতে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তাহিমনা আক্তার, রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি আবুল কালাম আজাদ, চুনারুঘাট মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী আব্দুল মোছাব্বিরসহ স্থানীয় লোকজন এবং সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে চন্ডিছড়া চা বাগানের পরিবিল ও জামটিলা লেক, ধমদমিয়া বিল, টেকেরঘাট মরা খোয়াই নদী, ধলাইর খাল, ইছাকোটা মরা নদীসহ বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে এসব মাছের পোনা আবমুক্ত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com